আবারও জিতল পাকিস্তান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিজের তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজকে হারাল পাকিস্তান। আবুধাবিতে কাল আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ তুলেছিল ৫ উইকেটে ১০৩ রান। জবাবে ৮ উইকেট আর ২৯ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় পাকিস্তান। এই জয়ের ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করল সরফরাজ আহমেদের দল। ক্রিকইনফো।