আবারও জয়ের ধারায় অনূর্ধ্ব-১৯ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দুই ম্যাচে জেতার পর হোঁচট খেয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কাল চতুর্থ ওয়ানডেতে আবার জয়ের ধারায় ফিরেছে তারা। সিলেট বিভাগীয় স্টেডিয়ামে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে বাংলাদেশের ছেলেরা হারিয়েছে ৪ উইকেটে।১৬৮ রানে অলআউট সফরকারীরা চাপে পড়ে গিয়েছিল ৬৮ রানে ৫ উইকেট হারানোর পর। ষষ্ঠ উইকেটে অনিষ কপিল (৪৮) ও ক্রেইগ ওভারটনের ৬৩ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা হলেও শেষ ৫ উইকেট পড়েছে মাত্র ৩৭ রানে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের তাসকিন আহমেদ ও মোসাদ্দেক হোসেন নিয়েছেন ৪টি করে উইকেট। মোসাদ্দেক পর পর ২ উইকেট নিয়ে জাগিয়েছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনাও।মাত্র ৩৬ রানের মধ্যে ওপেনার সৌম্য সরকার ও ওয়ানডাউন ব্যাটসম্যান আনামুল হককে হারালেও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ম্যাচ জিতে গেছে ৩৭.২ ওভারেই। তৃতীয় উইকেটে ৮০ রানের জুটি হয়েছে ওপেনার আসলাম হোসেন (৩৮) ও সালমান হোসেনের (৫৯)। সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল এখন ৩-১-এ এগিয়ে।সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯: ৪৫.৪ ওভারে ১৬৮ (কপিল ৪৮, ওভারটন ৩৬, উড ২৫; সাব্বির ০/১৭, তাসকিন ৪/৪৬, সৌম্য ০/২, মোসাদ্দেক ৪/২৬, নাঈম জুনিয়র ০/১৮, নাসুম ০/২৭, জাকারিয়া ০/১১, আল-আমীন ১/১৮)। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৩৭.২ ওভারে ১৬৯/৬ (সৌম্য ১, আসলাম ৩৮, আনামুল ১৩, সালমান ৫৯, মোসাদ্দেক ৩, আল-আমীন ২৫, জাকারিয়া ৬*, নাঈম জুনিয়র ৩*; উড ৩/১৪, হটন ৩/২৮)। ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৪ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: তাসকিন আহমেদ।