আবারও জয়ের ধারায় বার্সেলোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সপ্তাহেই বার্সেলোনার টানা ২৮ ম্যাচ জয়ের রেকর্ডটার ইতি টেনেছিল রিয়াল বেটিস। কিংস কাপের কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় বিভাগের এই দলটার কাছে কাতালানরা হেরে বসেছে ৩-১ গোলে। তবে কিংস কাপে পারফরমেন্সের হেরফের হলেও স্প্যানিশ লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে বার্সেলোনা। গতকাল ন্যু ক্যাম্পে রেসিং সান্টান্ডারকে ৩-০ গোলে হারিয়ে টানা ১৪টি ম্যাচ জেতার আগের রেকর্ডে ভাগ বসিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। পরের লিগ ম্যাচটা জিততে পারলে মেসি-জাভিরা তৈরি করবে লা লিগায় বার্সেলোনার টানা ১৫টি ম্যাচ জয়ের নতুন রেকর্ড। এর আগে বার্সেলোনা এই কীর্তিটা গড়েছিল ২০০৫-০৬ মৌসুমে।মৌসুমের দ্বিতীয় ম্যাচে তারা হেরেছিল হারকিউলিসের বিপক্ষে। আর শেষ ড্রটা করেছিল অক্টোবরের শুরুতে মালোর্কার বিপক্ষে। লিগের ২০ ম্যাচ শেষে ৫৫ পয়েন্ট নিয়ে যথারীতি পয়েন্ট তালিকার শীর্ষেও আছে তারা।গতকাল খেলার শুরুতেই মাত্র দুই মিনিটের মাথায় মেসির পাস থেকে প্রথম গোলটা করেন পেদ্রো। ৩৩ মিনিটে পেনাল্টি থেকে মেসিও করেন তাঁর ১৯তম লিগ গোল। প্রথমার্ধে আরও দুটি গোলের সুযোগ নষ্ট করেছেন ডেভিড ভিয়া। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে পেদ্রোর সহায়তায় তৃতীয়বারের মতো সান্টাডারের জালে বল জড়িয়ে দেন আন্দ্রেস ইনিয়েস্তা। সান্তাদার স্ট্রাইকাররাও বেশ কয়েকবার হানা দিয়েছিলেন বার্সেলোনা রক্ষণভাগে। কিন্তু বার্সা গোলরক্ষক ভিকটর ভালদেজ অসাধারণ দক্ষতায় রুখে দিয়েছেন সান্তাদারের কয়েকটি গোল প্রচেষ্টা।— রয়টার্স