আবারও ঢিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধোনি এবার বোধ হয় বাড়িটাড়ি ছেড়ে হোটেলে গিয়ে উঠবেন! আগেও তাঁর বাড়িতে চারবার ঢিল ছোড়া হয়েছে। পরশু রাতে আবার ধোনির বাড়ি আক্রমণের লক্ষ্যবস্তু। ঢিলের আঘাতে বাড়ির সামনের সব কাচ ভেঙে চুরমার। তবে সে সময় ধোনির পরিবারের সদস্যরা গিয়েছিলেন ভারত-অস্ট্রেলিয়া ম্যাচটি দেখতে, যেখানে খেলছিলেন ধোনি। তাই কেউ আঘাত পাননি। কিন্তু অপকর্মটা কে বা কারা করেছে, সেটা এখনো জানা যায়নি। পুলিশ অবশ্য সিসিটিভি ফুটেজ থেকে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ভারতের সাম্প্রতিক ফলের কারণে তাঁদের বাড়িতে আক্রমন হয়েছে, এমনটি বিশ্বাস করতে পারছে না ধোনির পরিবার। ওয়েবসাইট।