আবারও দলের বাইরে শেবাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমস্যা পিছু ছাড়ছে না বীরেন্দর শেবাগের। কাঁধের ইনজুরি কাটিয়ে ফিরেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে। তবে দুটি টেস্টে অংশ নিয়ে আবারও দলের বাইরে চলে গেলেন ভারতের এই ‘ড্যাশিং’ ব্যাটসম্যান।এবার কাঁধের ইনজুরি নয়, সমস্যা বাঁ কানের সংক্রমণ। এ কারণে আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দলে শেবাগকে ‘বাতিল’ ঘোষণা করেছেন ভারতীয় নির্বাচকেরা। গোড়ালির ইনজুরির কারণে বাদ পড়েছেন ফাস্ট বোলার ইশান্ত শর্মাও। ওয়েবসাইট।