আবারও নাসতাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলা ছাড়ার পর সাবেকেরা কী করেন? চট করে ‘রাজনীতি’ শব্দটাই জিবের গোড়ায় চলে আসবে অনেকের। ইলি নাসতাসেও এবার হাঁটছেন সেই পথেই। রোমানিয়ার জাতীয় নির্বাচনে কনজারভেটিভ পার্টির হয়ে লড়ার ঘোষণা দিয়েছেন সত্তর দশকের শীর্ষ টেনিস খেলোয়াড়। নাসতাসে বলেই ব্যাপারটা নিয়ে একটু বেশি হইচই। নারীঘটিত কারণে শিরোনাম হওয়ার ‘সুনাম’ আছে সাবেক এক নম্বরের। রাজনীতির মাঠে সেই ভাবমূর্তি কতটা ভোগাবে, সময়ই দেবে উত্তর। তবে অতীত মোটেই প্রেরণা জাগানো নয় তাঁর জন্য। ১৯৯৬ সালে বুখারেস্টের মেয়র পদে দাঁড়িয়ে হেরে গিয়েছিলেন নাসতাসে। এএফপি।