আবারও নিজেকে চেনালেন চন্দরপাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের অমূল্য অভিজ্ঞতা নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপর্যয় রোধ করলেন শিবনারায়ণ চন্দরপাল। ৯৪ রানের ঝকঝকে এক ইনিংস খেলে ক্যারিবীয় টেস্ট দলে নিজের অন্তর্ভুক্তির যথার্থতা আরও একবার প্রমাণ করলেন তিনি। আফসোস কেবল ওই সেঞ্চুরিটা না পাওয়াই। স্পিনার নাথান লিওনের ৫ উইকেট শিকার অবশ্য অস্ট্রেলিয়াকেই পোর্ট অব স্পেনে এগিয়ে রেখেছে। চন্দরপালের পাশাপাশি দীওনারাইনের ৫৫ রানে ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় দিন শেষে ৯ উইকেট হারিয়ে তুলেছে ২৫২ রান। ১ উইকেট হাতে রেখে তারা এখনো অস্ট্রেলিয়ার চেয়ে পিছিয়ে আছে ৫৯ রানে।পোর্ট অব স্পেন টেস্টে কাল চন্দরপালের ৯৪, দীওনারাইনের ৫৫ ও নাথান লিওনের ৫ উইকেট ছাড়া বলার মতো আর কিছু নেই। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ইদানীং অনুষ্ঠিত টেস্ট ম্যাচগুলো এত ম্যাড়মেড়ে হচ্ছে কেন—এই প্রশ্ন এখন সবার। উত্তর খুঁজতে হলে এই টেস্ট ম্যাচগুলো যে ধরনের উইকেটে অনুষ্ঠিত হচ্ছে, সেদিকে একটু নজর রাখতে হবে। ২ দশমিক ৪২ গতিতে রান তুলে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা তৃতীয় দিন পার করেছেন। গ্যালারিতে দু-একজন দর্শক যদি ঘুমিয়েও পড়েন, তাহলে তাদের দোষ দেওয়া যায় না। তার পরও উইকেট পতনের তোড় ঠেকানোর মতো ব্যাটিং ছিল কাল দিনের চাহিদা। সেই চাহিদা পূরণে অবশ্য ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানরা পুরোপুরি সফল।অস্ট্রেলিয়ার পক্ষে স্পিনার নাথান লিওনের সাফল্যের পাশাপাশি বিয়ার, হিলফেনহস, প্যাটিনসন ও মাইক হাসি প্রত্যেকেই নিয়েছেন ১টি করে উইকেট। সংক্ষিপ্ত স্কোরঅস্ট্রেলিয়া ৩১১ ( ১ম ইনিংস, ১৩৫ ওভার)হাসি ৭৩, ওয়াটসন ৫৬, ক্লার্ক ৪৭রোচ ৫/১০৬, শিলিংফোর্ড ৩/৯২, দীওনারাইন ২/৩২ওয়েস্ট ইন্ডিজ ২৫২/৯ (১ম ইনিংস, ১০৪ ওভার)চন্দরপাল ৯৪, দীওনারাইন ৫৫; লিওন ৫/৬৮(তৃতীয় দিন শেষে, অস্ট্রেলিয়া ৫৯ রানে এগিয়ে, ওয়েস্ট ইন্ডিজের হাতে রয়েছে ১ উইকেট)