আবারও নির্বাচিত আব্বাস-আলমগীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা তৃতীয়বারের মতো চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির নির্বাচনে জয়ী হলো আলহাজ আলী আব্বাস ও সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরের প্যানেল। এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আলী আব্বাসের সঙ্গে সহসভাপতি নির্বাচিত হয়েছেন আমির হোসেন বাহার ও অধ্যক্ষ জসীম উদ্দিন। সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর ও অতিরিক্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নাজমুল আহসান। কমিটিতে দুজন যুগ্ম সম্পাদক এবং একজন কোষাধ্যক্ষ ছাড়াও সদস্য আছেন নয়জন।