আবারও পাকিস্তানের জয়ের নায়ক মিসবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বিশ্বকাপ দলের অধিনায়ক নির্বাচনের কাজটা ক্রমেই কঠিন করে তুলছেন মিসবাহ-উল-হক। আফ্রিদির অধিনায়ক হওয়াটা যখন অনেকখানিই নিশ্চিত, ঠিক সেই মুহূর্তেই আজ মিসবাহ খেললেন ৯১ বলে ৯৩ রানের অসাধারণ এক হার না মানা ইনিংস। দলকেও এনে দিলেন অসাধারণ এক জয়। শ্বাসরুদ্ধকর চতুর্থ ওয়ানডেতে পাকিস্তান পেয়েছে দুই উইকেটের জয়। ৬ ম্যাচের ওয়ানডে সিরিজেও তাঁরা এই মুহূর্তে এগিয়ে রয়েছে ২-১ ব্যবধানে। নিউজিল্যান্ডের ছুঁড়ে দেওয়া ২৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম থেকেই দ্রুতগতিতে রান সংগ্রহ করার দিকে মনোযোগ দেন দুই পাকিস্তানি ওপেনার মোহাম্মদ হাফিজ ও আহমেদ শেহজাদ। আট ওভারে দলীয় ৪৩ রানের মাথায় বিদায় নেন হাফিজ (১২)। কয়েক ওভার পরে শেহজাদও ফিরে যান ৪২ রান করে। কামরান আকমলও খুব বেশিক্ষণ টিকতে পারেন নি উইকেটে। সাজঘরে ফিরেছেন দলীয় ৮৪ রানের মাথায়। চতুর্থ উইকেটে ৮৯ রান যোগ করে জয়ের রাস্তাটা অনেকখানিই পরিস্কার করে দেন ইউনুস খান ও মিসবাহ-উল-হক। কিন্তু দলীয় ১৭৩ রানের মাথায় ইউনুস দুর্ভাগ্যবশত রানআউট হয়ে গেলে আবারও কিছুটা চাপের মুখে পড়ে যায় পাকিস্তান। কয়েক ওভার পর পাকিস্তানি শিবিরকে হতাশায় ডুবিয়ে বিদায় নেন উমর আকমল আর শহীদ আফ্রিদি। তখনও অপর প্রান্তে সমানে লড়াই চালিয়ে যাচ্ছিলেন মিসবাহ। শেষপর্যন্ত সপ্তম উইকেট জুটিতে আবদুল রাজ্জাকের সঙ্গে তাঁর ৪০ রানের জুঁটিটিই নিশ্চিত করে পাকিস্তানের জয়। ম্যাচজয়ী এই ৪০ রান এসেছে মাত্র ৪.২ ওভারে। শেষ ১২ বলে পাকিস্তানের দরকার ছিল ১৩ রান। ৪৯তম ওভারেই ১৪ রান তুলে পাকিস্তানকে জয়ের স্বাদ পাইয়ে দেন তানভির সোহেল। মিসবাহ শেষপর্যন্ত অপরাজিত ছিলেন ৯৩ রান নিয়ে।এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালোভাবে করতে পারে নি নিউজিল্যান্ড। ওয়াহাব রিয়াজ, আবদুল রাজ্জাকের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে মাত্র ৭৯ রানেই পাঁচটি উইকেট খুইয়ে চাপের মুখে পড়ে যায় কিউইরা। কিউই ব্যাটিং লাইন আপের প্রধান ভরসা গাপটিল, জেমি হাউ, টেলর, স্টাইরিস, উইলিয়ামসন কেউই খুব বেশিক্ষণ থাকতে পারেন নি উইকেটে। এঁদের মধ্যে সর্বোচ্চ ২১ রান করে ফিরে গেছেন গাপটিল। ষষ্ঠ উইকেট জুটিতে ৬২ রান যোগ করেন ব্রেন্ডন ম্যাককালাম ও জেমস ফ্রাঙ্কলিন। ৩৭ রান করে ওয়াহাব রিয়াজের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান ম্যাককালাম। এরপর নাথান ম্যাককালামের সঙ্গে জুঁটি গড়েন ফ্রাঙ্কলিন। দুজনে যোগ করেন ৬৪ রান। ৭৫ বলে ৬২ রানের লড়াকু এক ইনিংস খেলে বিদায় নেন ফ্রাঙ্কলিন। শেষপর্যন্ত নাথান ম্যাককালামের অপরাজিত ৫৩ ও ভেট্টরির ১৩ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভার শেষে ২৬২ রান যোগ হয় কিউই স্কোরবোর্ডে। রয়টার্স।সংক্ষিপ্ত স্কোরনিউজিল্যান্ড ২৬২/৭ (৫০ ওভার)জেমস ফ্রাঙ্কলিন ৬২, নাথান ম্যাককালাম ৫৩*ওয়াহাব রিয়াজ ৩/৫১, রাজ্জাক ১/১৬পাকিস্তান ২৬৪/৮ (৪৯ ওভার)মিসবাহ-উল-হক ৯৩*, ইউনুস খান ৪২, আহমেদ শেহজাদ ৪২স্টাইরিস ৩/৪০(পাকিস্তান ২ উইকেটে জয়ী)