আবারও পেছাল হকির দলবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হকির দলবদল নিয়ে কদিন পর পরই ‘নাটক’ করে চলেছে ফেডারেশন। কাল তৃতীয় দফায় পেছানো হলো দলবদলের সূচি। ৫-৭ মে পূর্বনির্ধারিত দলবদল পিছিয়ে হবে ২৪-২৬ মে। আর ১০ জুন শুরু হবে ক্লাব কাপ হকি। ক্লাব কাপ হকি শেষ হওয়ার দুই দিন পর শুরু প্রিমিয়ার লিগ।
এভাবে বারবার দলবদল পেছানোয় আস্থাহীনতায় ভুগছেন খেলোয়াড়েরা। ফেডারেশন কর্মকর্তারা বারবার প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে তাদের ভবিষ্যৎ। এবার আদৌ দলবদল হবে কি না, তা নিয়ে সংশয়ে রয়েছেন খেলোয়াড়েরা। কয়েক দিন আগে লিগের অন্যতম বড় দল ঊষা ক্রীড়াচক্র দলবদল পেছানোর অনুরোধ করে চিঠি দেয় ফেডারেশনকে। তাদের অনুরোধেই মূলত আবারও দলবদল পেছানোর সিদ্ধান্ত ফেডারেশনের।