আবারও পেছাল হকির দলবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হকিতে জটিলতা যেন কাটছেই না। আজ দলবদল শুরু হওয়ার কথা থাকলেও আপাতত সেটা স্থগিত করেছে লিগ কমিটি। কাল এক সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। এই নিয়ে চতুর্থবারের মতো পেছাল হকির দলবদল। আগামী ১৪ জুন লিগ কমিটির পরের সভায় দলবদলের নতুন তারিখ ঠিক করা হবে বলে জানানো হয়েছে।