প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যাড়া দ্বিতীয়বার বেলতলায় যায় না। কিন্তু প্রেমের বেলায় কথাটা সত্য নয়। আনা ইভানোভিচের কথাই ধরুন। ২০০৮ সালে সার্বিয়ান তারকা প্রথম ফ্রেঞ্চ ওপেন জেতেন দেশের হয়ে, ওঠেন র্যাঙ্কিংয়ের শীর্ষে। কিন্তু এরপরই অধঃপতনের শুরু। নেমে যান ৪০-এ। ‘গবেষণা’য় ধরা পড়ল প্রেমই পতনের কারণ। অস্ট্রেলিয়ান গলফার অ্যাডাম স্কটের সঙ্গে প্রেমে জড়িয়ে টেনিসটাই হয়ে পড়ে গৌণ! উপলব্ধি হতেই ইভানোভিচ সম্পর্কটার ইতি টানেন। তাঁর র্যাকেটেও দেখা যায় ঝলক। ১৬ নম্বরে উঠে আসা তারই প্রমাণ। সেই ইভানোভিচ প্রেমে পড়েছেন আবারও। সার্বিয়ারই বাস্কেটবল খেলোয়াড় ইভান পাউনিচের প্রেমের সাম্পানে ভাসছেন। ওয়েবসাইট।