আবারও পয়েন্ট খোয়াল বার্সেলোনা

মৌসুমজুড়ে দুর্দান্ত খেলছিল বার্সেলোনা। আসছিল একের পর এক জয়। জয়ের ধারায় ছন্দপতন ঘটে এ সপ্তাহেই। স্প্যানিশ লিগে ওসাসুনার সঙ্গে ড্র করে পয়েন্ট হারায় বার্সা। কয়েক দিনের ব্যবধানে উয়েফা চ্যাম্পিয়নস লিগেও পয়েন্ট খোয়াল স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
চ্যাম্পিয়নস লিগে টানা দুই ম্যাচ জেতার পর গত রাতে এসি মিলানের সঙ্গে ১-১ গোলে ড্র করে বার্সা। সান সিরোতে অনুষ্ঠিত এ ম্যাচে নয় মিনিটের মাথায় এগিয়ে যায় স্বাগতিক মিলান। স্বদেশি কাকার সহায়তায় গোল করেন রবিনহো। ১৫ মিনিট পরই সমতায় ফেরে বার্সা। লিওনেল মেসিকে পাস দিয়েছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। মিলানের জালে বল জড়াতে বিন্দুমাত্র ভুল করেননি আর্জেন্টাইন মহাতারকা।
গত রাতের ড্রয়ের পরও ‘এইচ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষেই আছে বার্সেলোনা। তিন ম্যাচে মেসিদের অর্জন ৭ পয়েন্ট। ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মিলান। সূত্র: রয়টার্স।
বাংলাদেশ-নিউজিল্যান্ড মিরপুর টেস্ট এবং ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ ওয়ানডের আপডেট পেতে C লিখে এসএমএস করুন 2221 নম্বরে