আবারও বর্ণবাদের কালো ছায়া লা লিগায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বানরের মতো নেচে দেখাচ্ছেন দিওপ।
বানরের মতো নেচে দেখাচ্ছেন দিওপ।

আলভেজের কলা-কাণ্ডের পর আবারও বর্ণবাদের কালো ছায়া লা লিগায়। গতকাল অ্যাটলেটিকোর বিপক্ষে এমন ঘটনা ঘটেছে। ম্যাচের একপর্যায়ে লেভান্তের মিডফিল্ডার পেপে দিওপের উদ্দেশে দর্শক সারিতে বানরের ডাক ওঠে। ওই সারিতে ছিলেন মূলত অ্যাটলেটিকোর সমর্থকেরা। জবাবে দিওপ বানরের মতোই নেচে দেখান।
দিওপ বললেন, ‘কর্নার নিতে গেলে কিছু অ্যাটলেটিকো সমর্থক বানরের সুরে ডাকতে থাকে। এটি থামাতে আমি বানরের মতো নাচ শুরু করলাম। তবে কাউকে অপমান করিনি। অনেক মাঠেই আমাকে এভাবে খেপানো হয়েছে। এটি বন্ধ করা প্রয়োজন। জানি না একে বর্ণবাদ বলে নাকি সম্মানজ্ঞানের অভাব। কৃষ্ণাঙ্গ খেলোয়াড়দের উদ্দেশে এভাবে বানরের মতো ভাবভঙ্গি বন্ধ করতে হবে।’
দর্শকদের এমন আচরণে ভীষণ হতাশ দিওপ। বললেন, ‘ফুটবলের বর্ণবাদে আমি ক্লান্ত। এটি আমাকে খুব ভুগিয়েছে।’ আলভেজের ঘটনার রেশ না ফুরাতেই দিওপের সঙ্গে বর্ণবাদ আচরণে আলোড়ন তুলেছে ইউরোপের বিশেষ করে ব্রিটিশ সংবাদমাধ্যমে। বিবিসি, ডেইলি টেলিগ্রাফ, ডেইলি মেইলের মতো সংবাদমাধ্যম বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। এএফপি ও ওয়েবসাইট।