আবারও বাবা ম্যারাডোনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের ভ্যালেন্টাইনস ডে দারুণভাবেই উদ্যাপন করতে চেয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা। ২৩ বছর বয়সী নতুন প্রেমিকা রোসিও অলিভার সঙ্গে আগামীকালই বাগদানের ঘোষণা দেওয়ার কথা ফুটবল কিংবদন্তির। কিন্তু হঠাৎ করেই একি ঝঞ্ঝাট! ম্যারাডোনার সাবেক প্রেমিকা ও সন্তানের মা ভেরোনিকা ওজেদা যে আবারও আর্জেন্টাইন মহাতারকার সন্তান গর্ভধারণের ঘোষণা দিলেন। কাল দুবাই থেকে আর্জেন্টিনায় ফিরেই খবরটা চাউর করেছেন ওজেদা।
দুবাইয়ে গিয়ে তাঁর সাক্ষাৎ চেয়েও না পাওয়া ওজেদা পিতৃত্ব অস্বীকার করতে হলে ম্যারাডোনাকে ডিএনএ পরীক্ষা দিতে বলেছেন। খবরটা সত্যি হলে ষষ্ঠবারের মতো বাবা হবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। আগের পাঁচ সন্তানের জন্ম চার নারীর গর্ভে। এএফপি।