প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে উল্টাপাল্টা কাণ্ড আগেও করেছেন। কিউপিআরের হয়ে গত মৌসুমের শেষ ম্যাচে তো আগুয়েরোকে লাথিই মেরে বসেছিলেন। নতুন ক্লাব অলিম্পিক মার্শেইতে এসেও অভ্যাসটা ছাড়তে পারেননি। সাবেক ম্যানচেস্টার সিটি সতীর্থ ওসুমানে দাবোকে আঘাত করার জন্য এখন জামিনে আছেন জোয়ি বার্টন। এবার নিজের দলের খেলোয়াড়ের সঙ্গেই জড়ালেন বিবাদে। খেলায় নয়, অনুশীলনে। ভাগ্য ভালো, সতীর্থ কাসিম আবদুল্লাহর সঙ্গে কথা-কাটাকাটির রেশ বেশিদূর গড়ায়নি। তবে এমনটা অভ্যাস বলেই বার্টন হয়তো ব্যাপারটাকে বড় করে দেখছেন না, ‘আমার পুরো ক্যারিয়ারে ৩০-৪০ বার অনুশীলনে এমন ঝগড়া করেছি। এগুলো আড়ালেই নিষ্পত্তি হওয়া উচিত।’ রয়টার্স।