আবারও বালোতেল্লি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর দশজনের মতো তিনি নন। মাঠে হোক বা মাঠের বাইরে, খ্যাপাটে কাণ্ডকীর্তিতে তাঁর জুড়ি মেলা ভার। গত পরশু আরও একবার করে দেখালেন মারিও বালোতেল্লি। মেক্সিকোর বিপক্ষে জয়সূচক গোলটা করেই জার্সি খুলে একেবারে আদুল হয়ে গিয়েছিলেন এই ইতালিয়ান স্ট্রাইকার। হলুদ কার্ড দেখে মাশুলও গুনেছেন। কনফেডারেশনস কাপের মতো বড় মঞ্চে বালোতেল্লির এই খ্যাপাটেপনা পছন্দ হয়নি ইতালি কোচের। ‘এমন একটা কঠিন টুর্নামেন্টে বাজে হলুদ কার্ড দেখাটা কোনো কাজের কথা নয়’—প্রানদেল্লির ক্ষোভ। তবে বালোতেল্লির ব্যাখ্যায় আপনি ভিরমি খেতে পারেন। জার্সি খুললে হলুদ কার্ড দেখতে হয়, এটা নাকি তিনি জানতেনই না! এএফপি