আবারও বৃষ্টিবিঘ্ন শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও বৃষ্টির বাধার মুখে পড়েছে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের মধ্যকার ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ওয়ানডে। গতকাল বৃষ্টির কারণে মাঠেই গড়ায়নি খেলাটি। আজ শুক্রবার অতিরিক্ত দিনে ৪৩ ওভার চার বল শেষে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। পরে আর বৃষ্টি না থামায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে দুই দল।সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে নিউজিল্যান্ড। অন্যদিকে ফাইনালে খেলতে হলে ২২ আগস্ট ত্রিদেশীয় সিরিজের পরবর্তী ম্যাচে ভারতের বিপক্ষে জিততেই হবে শ্রীলঙ্কাকে।টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক রস টেলর। প্রথম থেকেই দ্রুতগতিতে রান সংগ্রহ করতে থাকেন দুই শ্রীলঙ্কান ওপেনার উপল থারাঙ্গা ও দিলশান। দশম ওভারে ৫৬ রানের জুটিটি ভাঙেন ড্যারেল টাফি। ১২ রান করে মিলসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান থারাঙ্গা। নিউজিল্যান্ডের জন্য ক্রমশ বিপজ্জনক হয়ে উঠতে থাকা দিলশানকে প্যাভিলিয়নমুখী করেন স্টাইরিস। ৫২ বলে ৪৪ রান করে বিদায় নেন দিলশান। এরপর জয়াবর্ধনের সঙ্গে ৫৬ রানের জুটি গড়েন অধিনায়ক সাঙ্গাকারা। ৪০ রান করে স্টাইরিসের বলে ম্যাককালামের হাতে ধরা পড়েন সাঙ্গাকারা। চতুর্থ উইকেট জুটিতে ৭২ রানের জুটি গড়েন জয়াবর্ধনে ও চামারা সিলভা। জয়াবর্ধনে ৫৯ ও চামারা সিলভা ৪১ রানে অপরাজিত ছিলেন। বৃষ্টি শুরু হওয়ার আগ পর্যন্ত তিন উইকেট হারিয়ে ২০৩ রান সংগ্রহ করেছিল শ্রীলঙ্কা।—ওয়েবসাইট