আবারও ব্যর্থ থর্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী লন্ডন অলিম্পিককে পাখির চোখ করে অবসর ভেঙেছেন ইয়ান থর্প। কিন্তু প্রত্যাবর্তন পর্বটি মোটেই ভালো যাচ্ছে না এই সাঁতার কিংবদন্তির। সিঙ্গাপুরের পর এবার ব্যর্থ হয়েছেন বেইজিংয়েও। শর্ট কোর্স সাঁতারের বিশ্বকাপে গত দুই দিনে বাদ পড়েছেন তিনটি হিট থেকে। মঙ্গলবার ব্যর্থ হয়েছিলেন নিজের প্রিয় ইভেন্ট ১০০ মিটার ফ্রি-স্টাইল ও ১০০ মিটার ব্যক্তিগত মিডলের ফাইনালে উঠতে। আর গতকাল পেরোতে পারেননি ১০০ মিটার বাটারফ্লাইয়ের হিট। আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ার অলিম্পিক ট্রায়াল। সেটির প্রস্তুতির সুযোগ হিসেবে ‘থর্পেডো’ সামনে পাচ্ছেন জাপানের রাজধানী টোকিওতে ১৩ ও ১৩ নভেম্বর সাঁতার বিশ্বকাপের পরবর্তী আসরটিকে। এএফপি।