আবারও ব্যাটসম্যানদের সহায়তায় মিয়াঁদাদ
বিশ্বকাপের আগে পাকিস্তানের নিউজিল্যান্ড সফরে ব্যাটসম্যানদের সহায়তা করেছেন। একসঙ্গে কাজ করেছেন সদ্যসমাপ্ত বিশ্বকাপেও। তবে এখানেই শেষ নয়। সামনের দিনগুলোতেও ব্যাটসম্যানদের দক্ষতা বাড়াতে সহায়তা করতে জাভেদ মিয়াঁদাদকে অনুরোধ জানিয়েছেন অধিনায়ক শহীদ আফ্রিদি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ইজাজ বাট।মিয়াঁদাদ আবারও ব্যাটসম্যানদের সহায়তা করবেন কি না, এ নিয়ে এখনো মুখ খোলেননি। তবে খবরে প্রকাশ, এ কাজে আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক এই তারকা ব্যাটসম্যান।বর্তমানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের মহাপরিচালকের দায়িত্বে থাকা মিয়াঁদাদ বিভিন্ন সময়ে তিনবার দলের কোচ হিসেবে কাজ করেছেন। আরেকবার কোচ হিসেবে না চাইলেও ব্যাটসম্যানদের সহায়তার জন্য মিয়াঁদাদকে চায় পাকিস্তান। শহীদ আফ্রিদির কথা থেকেই বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে, ‘ব্যাটসম্যানদের সহায়তার জন্য মিয়াঁদাদের সহায়তার পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। আমাদের ব্যাটিংয়ে বেশ সমস্যা রয়ে গেছে। এখন দেশের প্রয়োজন মিয়াঁদাদের সহায়তা।’ ওয়েবসাইট।