আবারও মাঠে গড়াবে আইসিএল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ললিত মোদির বক্তব্যে আত্মবিশ্বাসের বড় একটা ‘রসদ’ পেয়ে গেছে ইন্ডিয়ান ক্রিকেট লিগ (আইসিএল) কর্তৃপক্ষ। সেই রসদের ওপর ভর করে আবারও ‘বিদ্রোহী’ আইসিএলকে মাঠে গড়ানোর স্বপ্ন দেখছেন জি স্পোর্টসের ব্যবসা বিভাগের প্রধান হিমাংশু মুদি।‘বিষয়টা এখন আদালতে বিচারাধীন। আমরা আশা করব, ভারতীয় ক্রিকেট বোর্ড কীভাবে আইসিএলকে ধ্বংসের পাঁয়তারা করেছিল, এর বিস্তারিত জানাবেন ললিত মোদি’—টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন হিমাংশু। এর পর তিনি বলেন, ‘আমাদের আরও তথ্য-প্রমাণ চাই। এতে ভারতীয় বোর্ডের বিরুদ্ধে আমাদের মামলাটি আরও শক্তিশালী হবে। যদি সব কিছু ভালোভাবে হয়, আবারও সিরিজটি চালু করতে পারি আমরা।’আইপিএলের সাবেক প্রধান ললিত মোদি গত সোমবার এক সাক্ষাত্কারে অভিযোগ করেন, আইসিএল যেন হালে পানি না পায়, সে জন্য ২০০৮ সালে আদা-জল খেয়ে লেগেছিল ভারতীয় বোর্ড।মোদি বলেন, ‘অর্থের দাপটে ভারতীয় বোর্ড সে সময় আইসিসিকে ধমক দিয়ে নিজেদের গঠনতন্ত্র পরিবর্তন করিয়েছিল কেবল আইসিএলকে ঠেকানোর জন্য।’ ওই সাক্ষাত্কারে মোদি অবশ্য স্বীকার করেন, বোর্ডের অন্যতম ক্ষমতাবান পদে থাকার সুবাদে তিনিও এই প্রক্রিয়ার অংশ ছিলেন। ওয়েবসাইট।