আবারও মৃত্যু ফুটবলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরেকবার ফুটবল মাঠে হানা দিল মৃত্যু। হূদেরাগ কেড়ে নিল হেক্টর সানাব্রিয়া নামের এক ফুটবলারকে। বেঁচে থাকলে গতকালই ২৮-এ পা দিতেন এই আর্জেন্টাইন। পরশু আর্জেন্টিনার চতুর্থ বিভাগের ফুটবলে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। খেলা চলছিল দেপোর্তিভো লাফেরের ও জেনারেল লামাদ্রিদ ক্লাবের মধ্যে। লাফেরের ফরোয়ার্ড সানাব্রিয়া অসুস্থ হয়ে পড়েন মাঠেই, হাসপাতালে নেওয়ার পরপরই মারা যান এই আর্জেন্টাইন। সানাব্রিয়া অসুস্থ হওয়ার পরই স্থগিত করা হয় খেলা। ফুটবল মাঠে অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে। এর আগে ক্যামেরুনের মার্ক-ভিভিয়েন ফো, স্পেনের ম্যানুয়েল পুয়ের্তোও মারা গেছেন মাঠে অসুস্থ হয়ে। তবে গত বছর অলৌকিকভাবে বেঁচে যান বোল্টন ওয়ান্ডারার্সের ফ্যাব্রিস মুয়াম্বা। রয়টার্স।