আবারও মেসির বমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানেলে বমি করছেন মেসি।
টানেলে বমি করছেন মেসি।

বর্তমান সময়ে যে কজন বিশ্বসেরা খেলোয়াড় রয়েছেন, যাঁরা চোটাঘাত কিংবা অসুস্থ হন কমই, নিঃসন্দেহে লিওনেল মেসি তাঁদের মধ্যে একজন। কিন্তু কী যে হলো, বার্সা ফরোয়ার্ড মাঝেমধ্যেই মাঠে কিংবা মাঠের বাইরে বমি করে বসেন। লা লিগায় অ্যাটলেটিক বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামার আগে টানেলেই করলেন বমি। কেন এমনটা ঘটছে, এর সমাধান দিতে ব্যর্থ ডাকসাইটে চিকিত্সকেরাও।
এমন ঘটনা অবশ্য বার্সা ফরোয়ার্ডের ক্ষেত্রে প্রথম নয়। এবার নিয়ে এমনটা ঘটল পাঁচবার। অবাক করার বিষয় হচ্ছে, বমি হলেও ম্যাচে তার প্রভাব পড়েছে সামান্যই। গোল ঠিকই করেন বার্সা ‘নিউক্লিয়াস’।  বিলবাওয়ের বিপক্ষেও দারুণ এক ফ্রি-কিকে গোল করেছেন। বার্সা কোচ জেরার্ডো মার্টিনো অবশ্য বলেছেন, ‘নির্দিষ্ট সময়ে সে বিশেষজ্ঞের কাছে গিয়েছিল। কিন্তু তাদের টেস্ট তেমন কিছু বলতে পারেনি।’
গত মাসে বুখারেস্টে রোমানিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের শুরুর দিকে মাঠেই বমি করেন মেসি। ওই ম্যাচে অবশ্য আর্জেন্টিনা অধিনায়ক গোল করতে পারেননি। এমন ঘটনা প্রথম ঘটেছিল ২০১১ সালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে, স্প্যানিশ সুপার কাপের ফাইনালে। কিন্তু ঠিকই গোল পেয়েছিলেন ম্যাচে। দ্বিতীয়বার ঘটেছিল বছর খানেক আগে, বলিভিয়ার বিপক্ষে। ম্যাচের প্রথমার্ধেই মেসি অসুস্থ বোধ করেছিলেন। তৃতীয়বার ঘটেছিল প্রায় ছয় মাস আগে, লেভান্তের বিপক্ষে। সে ম্যাচে বার্সা জিতেছিল ৭-০ ব্যবধানে, মেসি করেছিলেন জোড়া গোল।

পেশাদার ফুটবলে খেলোয়াড়দের বিশ্রামের সুযোগ সামান্যই। বিরামহীন এ ব্যস্ত সূচির নেতিবাচক প্রভাব পড়ে খেলোয়াড়দের শরীরেও। হজমের অসুখের পেছনে টানা ম্যাচের ধকল কি না, সেটি অবশ্য গবেষণার বিষয় বৈকি। ওয়েবসাইট।