আবারও যমজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্র্যান্ড স্লাম জয় সহজ নয়। কিন্তু রজার ফেদেরার হেলায় জয় করেছেন একের পর এক গ্র্যান্ড স্লাম। তেমনি পরপর দুবার যমজ সন্তানের বাবা-মায়ের দেখা চাইলেই পাওয়া যাওয়া না। কিন্তু প্রকৃতির বিরল এ ঘটনাকেই গ্র্যান্ড স্লাম জয়ের মতো স্বাভাবিক বানিয়ে ছাড়লেন সুইস কিংবদন্তি। আগেই জানা গিয়েছিল দ্বিতীয়বারের মতো যমজ সন্তানের বাবা-মা হচ্ছেন রজার ও মিরকা। জানার ছিল, ছেলে না মেয়ে সেটাই। পরশু সন্ধ্যায় টুইটারে ফেদেরার নিজেই জানালেন যমজ পুত্রসন্তানের বাবা হয়েছেন তিনি। নাম রাখা হয়ে গেছে-লিও ও লেনি। জোড়া মেয়ের প্রায় পাঁচ বছর পর জোড়া ছেলে৷ ফেদেরার নিজেই যেন একটু ঘোরের মধ্যে আছেন, প্রমাণ সেই টুইটবার্তার শেষ শব্দটা-‘অলৌকিক’। এএফপি।