আবারও যোগরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরের ছোট ছেলেটি স্কুলে ভর্তি হলে তার বাবা-মা খুব উৎকণ্ঠায় থাকেন। ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং শিশু নন, আন্তর্জাতিক ক্রিকেটই খেলছেন দেড় দশকের বেশি সময় ধরে। কিন্তু তাঁর বাবা যোগরাজ সিংয়ের আচরণে মনে হয়, ছেলের দুশ্চিন্তায় এখনো ‘কিন্ডারগার্টেনগামী পুত্রের’ পিতা হয়ে ওঠেন তিনি।
২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের পর ভারত দলে অনেকটা ব্রাত্য হয়ে পড়েছিলেন যুবরাজ। আর এ ইস্যুতে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির শত্রুতে পরিণত হন যোগরাজ। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে দলে ঠিকই ফিরেছেন যুবরাজ। যোগরাজের অভিযোগের তীব্রতাও তাতে কমেছিল।
তবে বিশ্বকাপের শেষের শুরুর দেখা মিলতেই আবারও মুখ খুলেছে যোগরাজের। তাঁর অভিযোগ, বিশ্বকাপে যুবরাজকে পারফর্ম করার সুযোগ দেওয়া হচ্ছে না, ‘আমার ছেলের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা দুঃখজনক। ধোনির যদি তাকে ভালো না লাগে তবে নির্বাচকদের বলে দিক। ব্যক্তিগত আক্রোশ পুষে রাখায় দলেরই ক্ষতি হচ্ছে। এ রকম পিচে যুবরাজকে বোলিং করতে দেওয়া হচ্ছে না। অথচ ২০১১ বিশ্বকাপে ১৫ উইকেট পেয়েছে সে। যুবরাজকে সাতে ব্যাট করতে পাঠাচ্ছে, সে (ধোনি) আসলে কী চায়? এটি তো ক্রিকেট হলো না। আমি বুঝি আসলে কী হচ্ছে এখানে।’ মিড ডে।