আবারও রুডিশার বিশ্ব রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরুষদের ৮০০ মিটারে আবারও বিশ্ব রেকর্ড। গড়লেন সেই ডেভিড লেকুতা রুডিশাই। উইলসন কিপকেটারের ১৩ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছিলেন গত সপ্তাহে। মাত্র সাত দিন পর ২১ বছর বয়সী এই কেনিয়ান ছাড়িয়ে গেলেন নিজেকে। রোববার রেইতির ট্র্যাকে নতুন বিশ্ব রেকর্ড গড়তে সময় নিলেন ১ মিনিট ৪১.০১ সেকেন্ড। আগের রোববারের রেকর্ডটি ছিল ১: ৪১.০৯ সেকেন্ড।রুডিশা অবশ্য এতে একটুও অবাক হননি, ‘জানতাম আমি ভালো অবস্থায় আছি। আবহাওয়াটাও দারুণ ছিল। সাত দিনের ব্যবধানে দুটি রেকর্ড গড়ার প্রত্যাশা ছিল আমার।’রেইতির ট্র্যাকে অষ্টম বিশ্ব রেকর্ডের ঘটনা এটি। তবে আর সাতটির চেয়ে এটির মাহাত্ম্যটা এই—রুডিশার রেকর্ডটি এল রেইতি মিটের চার দশক পূর্তির দিনে। তাঁর সাফল্যের পেছনে রেইতির ট্র্যাকেরও অবদান দেখছেন রুডিশা, ‘রেইতিতে আমি সব সময়ই উষ্ণ সংবর্ধনা পেয়েছি। এটি আমার পছন্দের ট্র্যাক। রেইতির দর্শকদেরও যারা সব সময় সমর্থন দিয়েছে, ভালো লাগে আমার। রেকর্ডটা তাদের জন্যই।’ এএফপি।