প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিটবুল-জেনিফার লোপেজের গানটা খুব একটা ভালো লাগছে না? বারবার শাকিরার দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ‘ওয়াকা, ওয়াকা’র কথা মনে পড়ছে? সেবারের থিম সংটি দারুণ জনপ্রিয় হয়েছিল, ইউটিউবে তো সবচেয়ে বেশিবার দেখা ভিডিওর মধ্যে সেটা ৮ নম্বরে। তবে এবারের বিশ্বকাপেও কলম্বিয়ান পপ তারকা শাকিরা নতুন একটি গান বেঁধেছেন, যেটির নাম ‘লা লা লা’। গতবারের ভিডিওতে স্বামী জেরার্ড পিকে, মেসি ছিলেন। এবার তো তাঁরা আছেনই, যোগ হয়েছেন নেইমার, আগুয়েরো, রাদামেল ফ্যালকাও, এরিক আবিদালরা। ওহ্, আর একজন আছে—মিলান৷ শাকিরা-পিকে দম্পতির শিশুসন্তান। দেখা যাক, শাকিরা এবার কেমন সাড়া ফেলেন! ওয়েবসাইট।