আবারও শীর্ষে ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও টস জয়, আবারও দক্ষিণ আফ্রিকার ব্যাটিং। কিন্তু এবার আর বড় কিছু করতে পারলেন না হাশিম আমলা, দক্ষিণ আফ্রিকাও পারল না বড় স্কোর গড়তে। ইংলিশ পেসারদের দাপটে ওভালে কাল দক্ষিণ আফ্রিকা ২১১ রানেই গুটিয়ে গেল ২০ বল আগেই। আর ৪ উইকেট হাতে রেখেই এই রান টপকে গেল ইংল্যান্ড।আগের ম্যাচ জিতে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠেছিল দক্ষিণ আফ্রিকা, কাল ইংল্যান্ড জিতে আবারও ফিরে পেল শীর্ষস্থান। একাদশে কাল দুটি পরিবর্তন এনেছিল ইংল্যান্ড, দুটিই কাজে লেগেছে। টিম ব্রেসনানের বদলে দলে ঢোকা জেড ডার্নবাখ নিয়েছেন ৩ উইকেট। গ্রায়েম সোয়ানের বিশ্রামে সুযোগ পাওয়া অফ স্পিনার জেমস ট্রেডওয়েল ২টি। বড় রান পাননি, তবে আমলার ৪৩ রানই দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ! যেভাবে খেলছিলেন, মনে হচ্ছিল ইংলিশদের আবারও ভোগাবে আমলার ব্যাট। কিন্তু সিরিজে প্রথমবার খেলতে নামা ডার্নবাখের ইনসুইঙ্গারে প্লেড অন ৫১ বলে ৪৩ করে। স্মিথকে ফিরিয়ে এর আগেই ইংলিশদের প্রথম ব্রেক থ্রু এনে দিয়েছেন অ্যান্ডারসন। জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৪৭ ওভারে ৬ উইকেট হারিয়ে জিতে যায় ইংল্যান্ড। ইংলিশদের জয়ে বড় ভূমিকা রাখেন মরগান (৭৩) ও ট্রট (৭১)। সিরিজের চতুর্থ ওয়ানডে লর্ডসে আগামীকাল। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোরদক্ষিণ আফ্রিকা: ৪৬.৪ ওভারে ২১১ (আমলা ৪৩, স্মিথ ১৮, এলগার ৪২, ডি ভিলিয়ার্স ২৮, ডুমিনি ৩৩, পারনেল ১৩, পিটারসন ২৩*, মরকেল ৭; অ্যান্ডারসন ৪/৪৪, ডার্নবাখ ৩/৪৪, ট্রেডওয়েল ২/৪৯, বোপারা ১/৩১)। ইংল্যান্ড: ৪৮ ওভারে ২১২/৬ (কুক ২০, বেল ১২, ট্রট ৭১, মরগান ৭৩, কিসওয়েটার ১৪, প্যাটেল ১৩*, ট্রেডওয়েল ১*; স্টেইন ১/৩২, মরকেল ১/২৭, পিটারসন ২/৩৬)। ফল: ইংল্যান্ড ৪ উইকেটে জয়ী।