আবারও শীর্ষে উঠল আবাহনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই সপ্তাহ পর আবারও মাঠে গড়াল গ্রামীণফোন বাংলাদেশ লিগ। কুয়েতের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের প্রাক-অলিম্পিক বাছাইয়ের ম্যাচের জন্য লিগের এই বিরতি। তবে বিরতির পর জয় দিয়েই লিগ শুরু করেছে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে নবম রাউন্ডে আকাশি-নীল দল ৩-১ গোলে হারিয়েছে ফেনী সকার ক্লাবকে।৫৭ মিনিটে ইউসুফ আমিনু প্রথম এগিয়ে দেন আবাহনীকে, ফ্রাঙ্ক ব্যবধান বাড়ান ৬৩ মিনিটে। ৭২ মিনিটে অধিনায়ক প্রাণতোষ করেন ৩-০। তবে ৮০ মিনিটে একটি গোল শোধ করেন ফেনীর তৌহিদুল। এই জয়ে নয় ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে আবারও শীর্ষে উঠে এল আবাহনী। এক ম্যাচ কম খেলে ১৯ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে মুক্তিযোদ্ধা। নয় ম্যাচ খেলে তালিকার তলানিতে থাকা ফেনীর পয়েন্ট চার।