আবারও শীর্ষে চন্দরপল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছর পর হারানো রাজত্ব ফিরে পেলেন শিবনারায়ণ চন্দরপল। আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে আবারও এক নম্বর ব্যাটসম্যান হলেন এই ওয়েস্ট ইন্ডিয়ান। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্রই শেষ হওয়া টেস্ট সিরিজে অসাধারণ ব্যাটিংয়েরই পুরস্কার পেলেন ক্যারিবীয় দলের মূল ব্যাটিং ভরসা। দল ২-০ ব্যবধানে সিরিজ হারলেও ৮৬.৫০ গড়ে সিরিজ-সর্বোচ্চ ৩৪৬ রান করেছেন চন্দরপল। ডমিনিকা টেস্টের আগে তিন নম্বর ও সিরিজ শুরুর আগে র‌্যাঙ্কিংয়ে তিনি ছিলেন আট নম্বরে।চন্দরপল সর্বশেষ এক নম্বরে ছিলেন ২০০৯ সালের মে মাসে। ২০০৮ সালের জুলাইয়ে প্রথম শীর্ষে ওঠার পর ২০০৯-এর ফেব্রুয়ারিতে নেমে গিয়েছিলেন দুইয়ে। এক মাস পরেই ফিরেছিলেন এক নম্বরে। ইউনুস খানের কাছে জায়গা হারানোর পর একসময় ১৫ নম্বরে নেমে গিয়েছিলেন চন্দরপল। ডমিনিকায় দুটি হাফ সেঞ্চুরি করেই পেছনে ফেলেছেন দুই দক্ষিণ আফ্রিকান এবি ডি ভিলিয়ার্স ও জ্যাক ক্যালিসকে। সিরিজ শুরুর আগে এক নম্বরে থাকা অস্ট্রেলীয় অধিনায়ক নেমে গেছেন আটে। চন্দরপল ও ক্লার্ক ছাড়া অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মাত্র দুজনই আছেন শীর্ষ বিশে—মাইক হাসি (১৮) ও ড্যারেন ব্রাভো (২০)।বোলিংয়ে যথারীতি শীর্ষে ডেল স্টেইন। তবে সিরিজের শীর্ষ তিন উইকেটশিকারি কেমার রোচ (১৬), শেন শিলিংফোর্ড (৪৬) ও নাথান লায়ন (৩৬) উঠেছেন ক্যারিয়ার-সেরা র‌্যাঙ্কিংয়ে। পরিবর্তন হয়নি অলরাউন্ড র‌্যাঙ্কিংয়ে, সাকিব আল হাসানই আছেন শীর্ষে।সিরিজ জিতে অস্ট্রেলিয়া টেস্ট র‌্যাঙ্কিংয়ে ভারতকে সরিয়ে উঠেছে তিনে। ওয়েবসাইট।