আবারও শীর্ষে জিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনআইটি গ্র্যান্ডমাস্টার্স দাবায় শীর্ষে ফিরেছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। ভারতের নাগপুরে অনুষ্ঠানরত টুর্নামেন্টে অষ্টম রাউন্ড শেষে সাড়ে ছয় পয়েন্ট নিয়ে জিয়ার সঙ্গে শীর্ষে আছেন আরও চারজন। ছয় পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশের আরেক গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব। মহিলা রেটিং দাবা: প্রাইম ব্যাংক মহিলা রেটিং দাবার চতুর্থ রাউন্ড শেষে আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ পুরো চার পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন। সাড়ে তিন পয়েন্ট পেয়ে দ্বিতীয় নাজরানা খান।