আবারও শীর্ষে সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিব আল হাসান
সাকিব আল হাসান

মে মাসের পর আর কোনো একদিনের ম্যাচ খেলেননি সাকিব আল হাসান। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষেও মাঠে নামতে পারেননি জ্বরের কারণে। তার পরও আইসিসির ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা ফিরে পেয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার। মূলত পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের ব্যর্থতাই শীর্ষে নিয়ে গেছে সাকিবকে।

গত সেপ্টেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্স দেখিয়ে শীর্ষস্থানটা দখল করেছিলেন হাফিজ। কিন্তু সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা সফরে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি পাকিস্তানের এই অলরাউন্ডার। শেষ ছয়টি ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ৯৩ রান। বল হাতে নিতে পেরেছেন পাঁচটি উইকেট। আর এই ব্যর্থতার খেসারত দিয়েই শীর্ষস্থানটা হারাতে হয়েছে হাফিজকে।

এ বছরের শুরু থেকে এমন ঘটনা অবশ্য ঘটেছে বেশ কয়েকবার। গত বছরের জানুয়ারিতে সাকিবকে সরিয়ে ১ নম্বরে উঠে এসেছিলেন হাফিজ। মার্চে আবারও সেটা হারিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা সফরে ভালো পারফরম্যান্স দেখাতে না পেরে। শীর্ষস্থান ফিরে পেয়েছিলেন সাকিব। মে মাসে আবারও হাফিজ শীর্ষে আসেন সাকিবের ব্যর্থতায়। জিম্বাবুয়ে সফরে নিষ্প্রভ থাকায় ২ নম্বরে নেমে যান সাকিব। পরের মাসে ঘটে একই ঘটনার পুনরাবৃত্তি। চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থ হয়ে হাফিজকে ছেড়ে দিতে হয় শীর্ষস্থান।