আবারও শীর্ষে সাঙ্গাকারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরপর দুই টেস্টে সেঞ্চুরি করেও একটা দুঃখ ছুঁয়ে গেছে কুমার সাঙ্গাকারাকে। গলের পর এসএসসিতেও যে হতে হতে হয়নি ডাবল সেঞ্চুরি। ডাবল সেঞ্চুরি না পেলেও ধারাবাহিকতার পুরস্কার ঠিকই পেলেন এই শ্রীলঙ্কান। শিবনারায়ণ চন্দরপলকে সরিয়ে আবারও টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন সাঙ্গাকারা। গত মার্চে এই চন্দরপলের কাছেই এক নম্বর জায়গাটা হারানো সাঙ্গাকারা কলম্বো টেস্ট শুরু করেছিলেন ৬ রেটিং পয়েন্ট পেছনে থেকে। ১৯২ রানের ইনিংসটি তাঁকে এখন চন্দরপলের চেয়ে এগিয়ে দিল ৩৬ পয়েন্ট। বোলিংয়ে শীর্ষে সেই ডেল স্টেইনই। বাংলাদেশের সাকিব আল হাসানও ধরে রেখেছেন সেরা অলরাউন্ডারের সম্মান। ওয়েবসাইট।