আবারও সরব নেইমার
নেইমারের দলবদল নিয়ে বিতর্ক চলছেই। এবার স্পেনের সরকারি কৌঁসুলি কর ফাঁকি দেওয়ার অভিযোগ আনতে যাচ্ছে বার্সেলোনার বিরুদ্ধে। কৌঁসুলি মনে করেন বার্সেলোনা অন্তত ৯১ লাখ ইউরো কর ফাঁকি দিয়েছে।
বার্সেলোনা অবশ্য দাবি করেছে, তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ সঠিক নয়। পরশু ক্লাবের ওয়েবসাইটে জানানো হযেছে, নেইমারকে আনতে আইনবিরোধী কিছু করা হয়নি।
স্পেনের পাশাপাশি ব্রাজিলেও চলছে তোলপাড়। নেইমারের সাবেক ক্লাব সান্তোসের এখনকার সভাপতি অদিলিও অদ্রিগেজ প্রকাশ্যেই নেইমারের বাবার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন। কদিন আগে সান্তোসেরই সাবেক সভাপতি লুইজ আলভারো ডি অলিভেইরা রিবেরিও (এলএওআর নামে বেশি পরিচিত) বলে বসলেন, ‘নেইমারের বাবা একজন অভব্য মানুষ। এ ধরনের লোকদের কাঠগড়ায় ওঠানোটা সব সময়ই ঠিক সিদ্ধান্ত।’
বাবার বিরুদ্ধে একের পর এক অপবাদ আসছে, নেইমার সেটা মুখ বুজে সহ্য করেন কী করে? পরশু ইনস্টাগ্রামে আবারও ক্ষোভ উগরে দিয়েছেন বার্সেলোনা স্ট্রাইকার, ‘এখন আমি বুঝতে পারছি আমার বন্ধু গানসো কেন সান্তোসে থাকেনি। এমন নয় যে সে ক্লাবটা পছন্দ করত না বা সান্তোসের হয়ে খেলতে চায়নি। সে থাকতে পারেনি ক্লাব কর্তাদের জন্য।’ ধুয়ে দিয়েছেন সান্তোসের বর্তমান ও সাবেক সভাপতিকে, ‘সাবেক সভাপতি এলএওআর ও এখনকার সভাপতি অদিলিওকে নিয়ে আমি খুবই হতাশ। আমার বাবাকে নিয়ে উনি (এলএওআর) যা বলেছেন, ‘আমি তাতে খুবই বিরক্ত। উনি যদি মনে করেন আমার বাবা বোবা, তাহলে ভুল করছেন। আমি বাবার ভক্ত আছি, থাকব। যদি তিনি
লাখ টাকাও পেয়ে থাকেন তাহলে সমস্যা কোথায়? তিনি কাজ করেছেন, আকাশ থেকে উড়ে আসা কিছুর জন্য অপেক্ষা করেননি।’ ওয়েবসাইট।