আবারও সাবিনার আট গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের ম্যাচের মতো কালও ৮ গোল করলেন সাবিনা খাতুন। জাতীয় মহিলা দলের এই স্ট্রাইকারের হ্যাটট্রিকে কেএফসি মহিলা ফুটবলের সুপার লিগে সাতক্ষীরা ১১-০ গোলে হারিয়েছে গাইবান্ধাকে। সুরাইয়া, জান্নাতুল ফেরদৌস, ফাতেমা-তুজ মুক্তা করেছেন বাকি তিন গোল। লিগে এটি দ্বিতীয় জয় সাতক্ষীরার। কমলাপুরে অন্য ম্যাচে আনসার ৯-০ গোলে হারিয়েছে খুলনাকে। ২টি করে গোল করেছেন ফারহানা, মাইনু, তিথি ও সুইন প্রু। জাহানারার গোল ১টি।