আবারও সুয়ারেজের কামড়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিফা-১৫ গেমে এভাবেই নিজ দলের খেলোয়াড়কে কামড়াতে দেখা যাবে সুয়ারেজকে ছবি: মেইল অনলাইন।
ফিফা-১৫ গেমে এভাবেই নিজ দলের খেলোয়াড়কে কামড়াতে দেখা যাবে সুয়ারেজকে ছবি: মেইল অনলাইন।

আবারও প্রতিপক্ষের খেলোয়াড়দের কামড়াচ্ছেন লুইস সুয়ারেজ। কেবল প্রতিপক্ষই নয়, উরুগুইয়ান এই স্ট্রাইকারের কামড় থেকে রক্ষা পাননি বার্সেলোনা-সতীর্থ ইভান রাকিতিচও! প্রথম দুই লাইন পড়ে নিশ্চয়ই যথেষ্ট অবাক হয়েছেন। ‘গাঁজাখুরি গপ্পো’ লেখার জন্য এই প্রতিবেদককে বকাঝকাও শুরু করেছেন। কিন্তু ব্যাপারটা কিন্তু একেবারেই ‘অসত্য’ নয়। সুয়ারেজের নতুন দফার কামড় বাস্তব জগতের না হলেও ভার্চুয়াল জগতে কিন্তু ঠিকই আলোড়ন তুলেছে।
হ্যাঁ, ভার্চুয়াল জগৎ​! বিশ্বখ্যাত কম্পিউটার গেম ‘ফিফা’ বাজারে যে নতুন সংস্করণ ছেড়েছে, তাতে নাকি সুয়ারেজের কামড়ের ফিচারটি আছে। কেউ যদি বার্সেলোনার হয়ে গেমটি খেলেন, তাহলে তিনি সুয়ারেজকে দিয়ে যত খুশি কামড়-কাণ্ড ঘটাতে পারবেন। অর্থ্যাৎ, খেলোয়াড়ি কারিশমার পাশাপাশি নতুন ফিফা গেমে একমাত্র সুয়ারেজের নামের পাশেই থাকছে অন্যকে কামড়ানোর ফিচার।
ফিফা গেম প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইএ স্পোর্টস জানিয়েছে, ফিফার নতুন সংস্করণ ‘ফিফা-১৫’ নাকি এ যাবৎকালের শ্রেষ্ঠ ফিফা-সংস্করণ। এই সংস্করণটি নাকি এতটাই ‘বাস্তবিক’ যে, ব্যবহারকারীরা মাঝেমধ্যে ভুলে যেতে পারেন, সত্যিই মনিটরে তাঁরা কোনো ফুটবল ম্যাচ দেখছেন, নাকি নিজেরা গেম খেলছেন। সূত্র: মেইল অনলাইন।