আবারও সেই বালোতেল্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের রোববার অভিষেকেই দলকে জিতিয়েছিলেন জোড়া গোল করে। পরশু সেই মারিও বালোতেল্লি আবারও হলেন এসি মিলানের ত্রাতা। এবার অবশ্য জয় নয়, মিলানে নিজের দ্বিতীয় ম্যাচেও গোল করে দলকে বাঁচিয়েছেন হার থেকে। এনে দিয়েছেন মূল্যবান একটি পয়েন্ট। পরশু তাঁর পেনাল্টি গোলেই ক্যালিয়ারির মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছে মিলান।নিজেদের মাঠে ৪৫ মিনিটে এগিয়ে যায় ক্যালিয়ারি। ৮২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মিলানকে সমতায় ফেরান বালোতেল্লি। ইন্টার মিলান ৩-১ গোলে হারিয়েছে শিয়েভোকে। এই একই ব্যবধানে রোমাকে হারিয়েছে সাম্পদোরিয়া। এএফপি।এদিকে স্প্যানিশ লা লিগায় রায়ো ভায়েকানোর কাছে ২-১ গোলে হেরে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। অ্যাটলেটিকোর এই হারে আরও উজ্জ্বল হলো বার্সেলোনার শিরোপাস্বপ্ন। এই হারে দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো যে পিছিয়ে পড়ল ১২ পয়েন্টে।