আবারও সেই স্যামুয়েলস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে হাসল বার্মিংহামের আকাশ। তৃতীয় টেস্টের তৃতীয় দিনে এসে দূর হলো বৃষ্টির উৎপাত। শুরু হলো এজবাস্টন টেস্ট। আগের দুই দিন বৃষ্টি হয়েছে মুষলধারে। বিষয়টা মাথায় রেখেই মনে হয় টস জিতে ফিল্ডিং নিলেন ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। অধিনায়কের মান রেখেছেন ইংলিশ বোলাররা। প্রধান দুই স্ট্রাইক বোলার অ্যান্ডারসন ও ব্রডবিহীন বোলিং আক্রমণই ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছে। তৃতীয় দিন শেষে ৮ উইকেটে ২৮০ রান করেছে সফরকারীরা।চার-চারটি পরিবর্তন এসেছে ওয়েস্ট ইন্ডিজ দলে। চোট ছিটকে দিয়েছে ব্যাটিং-স্তম্ভ শিবনারায়ণ চন্দরপলকে। অভিষেক হয়েছে ব্যাটসম্যান আসাদ ফুদাদিন ও স্পিনার সুনীল নারাইনের। ক্যারিবীয়দের সূচনা হয়েছিল ভালোই। আদ্রিয়ান বারাথ ও কাইরান পাওয়েল মিলে তুলে ফেলেছিলেন ৪৯ রান। এই দুজনের পর, ফুদাদিন, ব্রাভোও আউট হলে আগের দুই ম্যাচের মতোই হাল ধরেন মারলন স্যামুয়েলস। সিরিজে টানা চতুর্থ ইনিংসে পেরিয়েছেন ৫০ রান। শেষ পর্যন্ত আউট হয়েছেন ৭৬ রান করে। ওয়েবসাইট।