আবারও সেঞ্চুরি মাইশুকুরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের রাউন্ডে যেখান থেকে শেষ করেছিলেন, সেখান থেকেই শুরু করলেন মাইশুকুর রহমান। রাজশাহীর এই ওপেনার গত সপ্তাহে বরিশালের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে করেছিলেন অপরাজিত ১০৭ রান। রাজশাহী জিতেছিল ১২৬ রানে। কাল খুলনার বিপক্ষেও সেঞ্চুরি পেলেন মাইশুকুর। সিলেটে প্রথম দিনে তাঁর ১২৬ (১৯৫ বল; ১৪ চার, দুই ছক্কা) রানের কল্যাণে রাজশাহী প্রথম ইনিংসে তুলল ৩১৮ রান।ব্যাট হাতে দিনের নায়ক যদি হন মাইশুকুর, তাহলে বোলিংয়ে নায়ক খুলনার বাঁহাতি স্পিনার বিশ্বনাথ হালদার। ৯১ রানে নিয়েছেন ৬ উইকেট। কাল মাইশুকুরের সঙ্গে রান পেয়েছেন আগের রাউন্ডের সেঞ্চুরিয়ান ধীমান ঘোষও। ৪৫ বলে অপরাজিত ফিফটি করেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।রাজশাহীতে ঢাকার বিপক্ষে প্রথম ইনিংসে চট্টগ্রাম করেছে ২২৭ রান। মমিনুল করেন সর্বোচ্চ ৫৬ রান। শুভাগত হোম চারটি, মোশারফ তিনটি, ইলিয়াস সানি দুটি ও মোহাম্মদ শরীফ একটি উইকেট নিয়েছেন। জবাবে রনি তালুকদারের উইকেট হারিয়ে ঢাকা দিনশেষে তুলেছে ২৯ রান। বগুড়ায় বরিশাল সিলেটের প্রথম ইনিংস গুটিয়ে দিয়েছে মাত্র ১৬০ রানে। বলার মতো রান পেয়েছেন দুই লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান নাদিফ (৩৯) ও তাসমুল (৩৯)। আরিফুল চারটি, সোহাগ গাজী তিনটি ও শাফাক আল জাবির দুটি উইকেট পেয়েছেন।