আবারও সেরা আনন্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দাবার বিশ্ব শিরোপাটা ধরে রাখলেন বিশ্বনাথন আনন্দ। মস্কোতে ভারতীয় গ্র্যান্ডমাস্টার কাল টাইব্রেকারে ইসরায়েলের বরিস গেলফান্ডকে হারিয়ে টানা চতুর্থবার জিতলেন বিশ্ব চ্যাম্পিয়নশিপ। ১২ ম্যাচের মূল প্রতিযোগিতা শেষ হয়েছিল অমীমাংসিতভাবে (৬-৬)। শ্রেষ্ঠত্বের মীমাংসা টানতে তাই আশ্রয় নেওয়া হয় চার ম্যাচের র্যাপিড দাবার। তিনটি ম্যাচ ড্র হলেও দ্বিতীয়টিতে জিতে শিরোপা নিশ্চিত করেন ৪২ বছর বয়সী আনন্দ। প্রথম এশীয় হিসেবে ২০০০ সালে ফিদে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতেন ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার। রয়টার্স।