আবারও সেরা লেব্রন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিংবদন্তি হওয়ার পথে আরেক ধাপ এগোলেন লেব্রন জেমস। যুক্তরাষ্ট্রের এই বাস্কেটবল মহাতারকা পরশু চতুর্থবারের মতো জিতেছেন এনবিএর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের (এমভিপি) খেতাব। গত পাঁচ বছরে এই নিয়ে চারবার এমভিপি হয়ে পুরস্কারটাকে ব্যক্তিগত সম্পত্তিই বানিয়ে ফেললেন মায়ামি হিট ফরোয়ার্ড। মাত্রই শেষ হওয়া ২০১২-১৩ মৌসুমে জেমসের আধিপত্য কতটা নিরঙ্কুশ ছিল তাঁর প্রমাণ জুরিদের ভোট। মোট ১২১ জন ক্রীড়া লেখক ও টেলিভিশন সাংবাদিকের মাত্র একজনই শুধু প্রথম স্থানে জেমসকে রাখেননি। এমভিপি জয়ে সর্বকালের সেরাদের তালিকায় ২৮ বছর বয়সী জেমস উঠে এসেছেন তিনে। ছয়টি এমভিপি জিতে সবার ওপরে করিম আবদুল-জব্বার। পাঁচবার জিতেছেন মাইকেল জর্ডান ও বিল রাসেল। এ ছাড়া জেমসের সমান চারবার সেরা হয়েছেন উইল্ট চেম্বারলেন। রয়টার্স।