আবারও হারল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রুপ পর্বের পর এবার ডেভিস কাপের এশিয়া ওশেনিয়া অঞ্চলের গ্রুপ ৩-এর অবনমন রাউন্ডেও হারল বাংলাদেশ। তেহরানে অনুষ্ঠানরত টুর্নামেন্টে কাল ভিয়েতনামের কাছে বাংলাদেশের পরাজয় ছিল ২-১ ব্যবধানে। প্রথম এককে রঞ্জন রাম ৩-৬, ০-৬ গেমে এবং দ্বিতীয় এককে অমল রায় ১-৬, ০-৬ গেমে হেরেছেন। তবে দ্বৈতে অমল ও রঞ্জন রাম জুটি জিতেছেন ৩-৬, ৭-৫, ৭-৫ গেমে।