আবারও হারল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রুপের সবচেয়ে দুর্বল দল বলে অনুমিত ফিলিস্তিনের বিপক্ষে জয়ের প্রত্যাশা নিয়েই ঢাকা ছেড়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ফুটবল দল। কিন্তু ইরাকের ডহুক স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে টানা দ্বিতীয় হারের স্বাদ পেল বাংলাদেশের যুবারা। কাল ফিলিস্তিনের কাছে হারল ২-০ গোলে। দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে, গোলদাতা দাউদ ও রামি ইব্রাহিম। এর আগে গ্রুপের প্রথম ম্যাচে স্বাগতিক ইরাকের কাছে ৭-০ গোলে হারে বাংলাদেশ। আগামীকাল তাদের তৃতীয় ম্যাচ, প্রতিপক্ষ ইরান।