আবারও হেরেছে একাডেমি দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ওয়ানডেতেও হার এবং এবারও ৬ উইকেটেই! দক্ষিণ আফ্রিকা সফরে এখনো সোজা হয়ে দাঁড়াতে পারেনি জিপি-বিসিবি একাডেমি দল।৬ উইকেটে প্রথম ম্যাচ হারার পর পরশু জোহানেসবার্গের লেনেশিয়ায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিপি-বিসিবি একাডেমি ৩৬.৫ ওভারে করে মাত্র ১১০ রান। সর্বোচ্চ ৩৭ রান এসেছে আনামুল হকের ব্যাট থেকে। জবাবে দক্ষিণ আফ্রিকা একাডেমি দল ৪ উইকেট হারিয়ে ম্যাচ জিতে যায় ২৯.১ ওভারেই। জিপি-বিসিবি একাডেমি দলের সোহেল গাজী নিয়েছেন ২ উইকেট, কামরুল ইসলাম ১টি।প্রিটোরিয়ায় ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি হবে আজ।