প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেফাঁস কথা বলে একবার মাশুল গুনেছেন। গ্যারি লিনেকার আবারও একই ভুল করলেন? গত মৌসুমের মাঝামাঝি ঘোষণা দিয়েছিলেন, লেস্টার সিটি লিগ জিতলে বিবিসির ম্যাচ অব দ্য ডে অনুষ্ঠানে অন্তর্বাস পরে হাজির হবেন। সবাইকে চমকে দিয়ে লেস্টার লিগ জিতল, লিনেকারকেও প্রতিশ্রুতি রাখতে হলো। পরশু লিনেকার যা বললেন, সেটা আরও ভয়ংকর। এবার লেস্টার শিরোপা ধরে রাখতে পারলে লিনেকার কোনো সুতো ছাড়াই হাজির হবেন ম্যাচ অব দ্য ডেতে! আর সাবেক দুই ইংলিশ ফুটবলার অ্যালান শিয়ারার ও ইয়ান রাইট তাঁকে লাঠি দিয়ে আঘাত করতে পারবেন। লেস্টার এবার পড়ে আছে লিগের ১৪ নম্বরে, শিরোপা-দৌড় থেকে ছিটকেই গেছে বলা যায়। লিনেকারকে মনে হয় বিব্রত হতে হবে না। বিবিসি।