আবাহনী-ঊষা ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাহনী জিতলেই মোহামেডান চ্যাম্পিয়ন—এমন সমীকরণ সামনে রেখে কাল শুরু হয়েছিল ম্যাচটি। শেষ পর্যন্ত ঊষার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আবাহনী। প্রিমিয়ার হকি লিগের চ্যাম্পিয়ন হওয়ার পথে তাই মোহামেডানকে অপেক্ষা করতে হচ্ছে আরও এক ম্যাচ। আগামীকাল ঊষার বিপক্ষে অবশ্য ড্র করলেই চলবে মোহামেডানকে। তবে ঊষা জিতলে চ্যাম্পিয়নশিপের জন্য খেলতে হবে প্লে-অফ। ১৩ ম্যাচে ৩৭ পয়েন্ট এখন মোহামেডানের। আর সমান ম্যাচে ৩৪ পয়েন্ট ঊষার। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল ২০ মিনিটেই এগিয়ে যায় আবাহনী। পেনাল্টি কর্নার থেকে গোল করেন পাকিস্তানি কাসিম আলী। ৫৮ মিনিটে গোলটি শোধ করে দেন ঊষার শাহবাজ আলী। আজকের খেলা: আবাহনী-সোনালী ব্যাংক (বেলা দুইটা, হকি স্টেডিয়াম)।