আবাহনী-ঊষা ম্যাচেই শীর্ষস্থান নির্ধারণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাত দলের প্রিমিয়ার হকি লিগের প্রথম পর্বে কারা শীর্ষে থাকবে, ৩ ফেব্রুয়ারি আবাহনী-ঊষা ম্যাচই তা জানিয়ে দেবে। গতকাল সোনালী ব্যাংককে ৪-২ গোলে হারিয়ে আবাহনীর পাশে বসেছে ঊষা। পাঁচ ম্যাচে দুই দলেরই পয়েন্ট সমান ১৫।
সুপার ফোরে আবাহনী-ঊষার সঙ্গে খেলছে অ্যাজাক্স ও বীমা। মোহামেডান, মেরিনার্সসহ চারটি দল বর্জন করায় এবারের হকি লিগ হচ্ছে খুবই সংক্ষিপ্ত। শীর্ষ দলগুলো ম্যাচ পাচ্ছে সর্বোচ্চ আটটি।