আবাহনী ও ঊষার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার হকি লিগের উদ্বোধনী দিনে জয় পেয়েছে শিরোপাপ্রত্যাশী আবাহনী ও ঊষা। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল প্রথম ম্যাচে ঊষা ৯-১ গোলে উড়িয়ে দিয়েছে ঢাকা ওয়ান্ডারার্সকে। অধিনায়ক মামুনুর রহমান চয়ন ৩ গোল করেছেন। ১টি করে গোল করেছেন মাকসুদ আলম হাবুল, কৃষ্ণ কুমার, রিমন কুমার ও মইনুল ইসলাম। ২টি গোল আত্মঘাতী। ১টি গোল শোধ করেছেন সোহাগ গাজী। অন্য ম্যাচে আবাহনী ৫-১ গোলে হারিয়েছে আজাদ স্পোর্টিংকে। আবাহনীর আশরাফুল ২টি, নান্নু, রোমান সরকার ও পুস্কর খীসা মিমো ১টি করে গোল করেছেন। আজাদের গোলদাতা সোহানুর।