আবাহনী ও ঊষার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাব কাপ হকিতে টানা দ্বিতীয় জয় পেয়েছে আবাহনী ও ঊষা। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল অ্যাজাক্সকে ৬-১ গোলে হারিয়েছে আবাহনী। হ্যাটট্রিক পেয়েছেন হাসান যুবায়ের। একটি করে গোল করেছেন খন্দকার হাসান, ইকবাল নাদির ও আসাদুজ্জামান। অ্যাজাক্সের একমাত্র গোলটি রাহাত সারোয়ারের। অন্য ম্যাচে ঊষা ১১-০ গোলে বিধ্বস্ত করেছে ওয়ারীকে। টানা তৃতীয় হারে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা শেষ ওয়ারীর। ঊষার মইনুল ইসলাম করেছেন তিনটি গোল। দুটি করে গোল করেছেন মোহাম্মদ ইমরান, দীন ইসলাম ও রাব্বি সালেহীন। এহসানউল্লাহ খান ও খোরশেদের গোল একটি করে।আজকের খেলা: পুলিশ-আজাদ, মোহামেডান-মেরিনার্স (বেলা ২-৪৫ মি. ও বিকেল ৪-৩০ মি., হকি স্টেডিয়াম)।