আবাহনী ও ঊষার বড় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার হকিতে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে আবাহনী। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল আকাশি-নীলরা ৭-২ গোলে হারিয়েছে আজাদ এসসিকে। হ্যাটট্রিকসহ ৪ গোল করেছেন আবাহনীর সাব্বির আহমেদ। কাসিম আলী, জাহিদুল ও প্রসেনজিৎ করেছেন ১টি করে। এই জয়ে ৫ ম্যাচে ১২ পয়েন্ট আবাহনীর। অন্য ম্যাচে ঊষা ১৭ গোলের বন্যায় ভাসিয়েছে ওয়ারীকে। এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন শাহবাজ আলী (৫ গোল) ও মইনুল। সারোয়ার, আতিক ও ইমরান ২টি করে গোল করেন। ৫ ম্যাচে ৪ জয়ে আবাহনীর সমান ১২ পয়েন্ট ঊষারও।